Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁয় বিজিবির উদ্যোগে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 174

নওগাঁর সাপাহারে সীমান্ত অপরাধ কমানো ও স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন এবং মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (৯ আগস্ট) ১৬ বিজিবির ব্যবস্থাপনায় আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৬ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মিল্টন আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে। এর ফলে তারা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে সীমান্তবর্তী এলাকার ৩০ জন তরুণ অংশ নিচ্ছেন। মাসব্যাপী এই প্রশিক্ষণে তাদের মোবাইল ফোন সার্ভিসিং, অপারেটিংসহ সফল যুব উদ্যোক্তা হওয়ার বিভিন্ন বাস্তবভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিজিবির উদ্যোগে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ০১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬