Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মহাদেবপুরে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেপ্তার ১৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 104

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৯০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে নারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন মাদকসেবীকেও আটক করা হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেপ্তার ১৩

প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬