Dhaka ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে দপ্তর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা কালুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য নওগাঁয় প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত মন্ত্রীর নির্দেশে আসা ১২ চিকিৎসকের ৫ জন চলে গেলেন এক মাসের মধ্যেই গণঅভ্যুত্থানের সাথে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা জনগণের অর্থ লুট করে পাচার করাই ছিল আওয়ামী লীগের কাজ: অর্থ উপদেষ্টা অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে : রিজভী

রাজবাড়ীতে বেথুলিয়া বারলাহুরিয়া মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 22

রাজবাড়ীর মাটিপাড়া ইউনিয়নের বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান। সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক খোন্দকার ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষক ইয়াকুব আলী।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে অংশ নেওয়া ও আত্মত্যাগকারীদের স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন প্রভাষক ফারহানা জামান রিমি, ফাহমিদা সুলতানা ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া সিদ্দিকা। গান পরিবেশন করেন মোবারক আলী, সহকারী শিক্ষক রেজাউল করিম ও সুলতানা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বেথুলিয়া বারলাহুরিয়া মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রকাশের সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬