Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাজবাড়ীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 71

রাজবাড়ীতে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ)-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা আদর্শ একাডেমিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কুদরত আলী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মো. আরিফ উদ্দিন।

এ সময় সমপদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার, উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম এবং শাপলা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

সমপদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের ছয়টি হতদরিদ্র পরিবারের ১২ সদস্যকে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমপদ ছয়টি পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬