Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁর মান্দায় চোলাই মদসহ গ্রেফতার ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 101

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ মোতাহার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। অভিযানের সময় কয়েকজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মান্দা থানার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজারসংলগ্ন সরদারপাড়ায় মোতাহার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি মান্দা উপজেলার বারিল্যা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

অভিযানে তার বাড়ি থেকে ১২টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ৮০ লিটার করে মোট ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) ছিল। এছাড়া একটি সিলভারের বড় পাতিলে ৩০ লিটার ওয়াশ এবং তিনটি সাদা প্লাস্টিকের জারকিনে ১০ লিটার করে মোট ৩০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সব মিলিয়ে ১ হাজার ২০ লিটার ওয়াশ ও চোলাই মদ উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, পুরো বাড়িটিই চোলাই মদ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ নমুনা সংরক্ষণ করে বাকি মদ ও মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।

অভিযানের আগেই কয়েকজন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার মোতাহার হোসেনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করায় সচেতন নাগরিকদের ধন্যবাদ জানিয়ে পুলিশ বলেছে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় চোলাই মদসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬