Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মধুখালীতে সাবেক পৌর কাউন্সিলর বাবু গ্রেফতার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 64

ফরিদপুরের মধুখালীতে সাবেক পৌর কাউন্সিলর মো. কামরুজ্জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মধুখালী বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

কামরুজ্জামান বাবু মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়ি-মহিষাপুর এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু বিভিন্ন সময় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মধুখালী থানায় গত ৩ জুন মামলা নম্বর-২ দায়ের করা হয়।

গ্রেফতারের পর বুধবার (৫ আগস্ট) সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবুকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে সাবেক পৌর কাউন্সিলর বাবু গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬