Dhaka ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 16

কক্সবাজার সমুদ্র সৈকতে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য কঠোর নিরাপত্তা কাঠামো প্রণয়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, এটি পর্যটকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয়। এ ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না বলেও উল্লেখ করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত সরঞ্জাম ছাড়াই প্যারাসেলিং পরিচালিত হচ্ছে। একাধিক দুর্ঘটনার পরও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব রয়েছে বলেও দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসেলিং পরিচালনার অনুমোদন ছিল না। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছিলেন এবং দুর্ঘটনাটি তাদের অগোচরে ঘটেছে বলে দাবি করা হলেও, নোটিশদাতা আইনজীবীর মতে, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলতে থাকা প্রশাসনিক তদারকির ব্যর্থতারই প্রমাণ।

লিগ্যাল নোটিশে কক্সবাজারে পরিচালিত সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স ও অনুমোদন যাচাই, নিরাপত্তা মান পরীক্ষা এবং সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে আরও সতর্কতা নিশ্চিত এবং নিহত পর্যটকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।

এ ছাড়া দরিয়ানগরের ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান’-এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়েছে।

ভবিষ্যতে প্যারাসেলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী নিশাত ফারজানা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬