সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার আজকের ইপেপার (১৬ নভেম্বর) রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টে আপিল শুনানি শুরু ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া

জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 1
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করলেই সেটি পুরোপুরি নিরাপদ হয়ে যায় না। কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের সংক্রমণ ঘটলে পাসওয়ার্ড বদলের পরও ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। এ ধরনের ঝুঁকি এড়াতে আক্রান্ত যন্ত্র থেকে ম্যালওয়্যার মুছে ফেলার পাশাপাশি অ্যাকাউন্টে যুক্ত অপরিচিত যন্ত্র ও অ্যাপের প্রবেশাধিকার বাতিল করার পরামর্শ দিয়েছে গুগল। গোপনে ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সক্ষম রেমাস স্টিলার নামের একটি ম্যালওয়্যারের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় এ পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজকে গুগলের এক মুখপাত্র জানান, ব্যক্তিগত যন্ত্র থেকে সেশন টোকেন চুরি করে সাইবার হামলা চালানোর ঘটনা নতুন নয়। তবে এখানে জিমেইল বা গুগলের কোনো নিরাপত্তাত্রুটি নেই। সেশন টোকেন হলো একধরনের ডিজিটাল পরিচয়পত্র, যা প্রতিবার পাসওয়ার্ড না দিয়েই ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। আর তাই জিমেইল ব্যবহারকারীদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গুগলের মতে, ম্যালওয়্যারে আক্রান্ত যন্ত্র থেকে পাসওয়ার্ড পরিবর্তন করার সময়ও নতুন সেশন টোকেন চুরি হতে পারে। ফলে পাসওয়ার্ড বদলের পরও সাইবার অপরাধীরা অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পায়। তবে রেমাস স্টিলার ম্যালওয়্যার নির্মাতাদের দাবি, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সব প্রক্রিয়া সম্পন্ন করলেও জিমেইল ইনবক্সে প্রবেশ করা সম্ভব। তবে সাইবার নিরাপত্তা গবেষকেরা এখন পর্যন্ত এ দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাননি।

জিমেইলের এই ৭ সুবিধা সম্পর্কে আপনি জানেন তো

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

গুগলের পরামর্শ অনুযায়ী, প্রথমেই আক্রান্ত যন্ত্র থেকে ম্যালওয়্যার পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। এরপর অন্য একটি নিরাপদ যন্ত্র থেকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন ও অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে গুগলের ডিভাইস ম্যানেজমেন্ট পেজ থেকে কোন কোন যন্ত্রে জিমেইল অ্যাকাউন্ট চালু রয়েছে, তা পরীক্ষা করতে হবে। তালিকায় অপরিচিত কোনো যন্ত্রের নাম দেখা গেলে সেটি থেকে অ্যাকাউন্ট সাইন আউট করতে হবে। শুধু তা–ই নয়, অনলাইনে নিরাপত্তা জোরদার করতে ক্রোম ব্রাউজারে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ সুবিধাও চালু রাখতে হবে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জিমেইলের স্মার্ট ফিচারের কারণে ই–মেইলের গোপনীয়তা নিয়ে উদ্বেগ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

প্রকাশের সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬