সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ কালুখালীতে ১৮৪ সুফলভোগীর মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি ও পশুখাদ্য বিতরণ আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 1

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত স্টেশনের অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার আঘাতে কাঠের দরজায় তাৎক্ষণিক আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে রেলকর্মী উপস্থিত থাকায় তারা দ্রুত তৎপরতার সাথে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

স্টেশন মাস্টার আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যার ফলে ভেতরে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান সরকারি নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ইতোমধ্যে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
|
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জ বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬