Dhaka ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত হাইকোর্টে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 23

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।

আদালতের আদেশ অনুযায়ী, গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল।

তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে শিহাব উদ্দিন খানকে সরিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে কলেজটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

রিটে বলা হয়, চলমান কমিটির মেয়াদ থাকা অবস্থায় সভাপতির পরিবর্তনের আদেশ আইনসম্মত নয়। এ ছাড়া কোনো কারণ দর্শানোর সুযোগ বা বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই সভাপতির মনোনয়ন বাতিল করায় প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিও লঙ্ঘিত হয়েছে।

এ অবস্থায় সভাপতি পরিবর্তনের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে শুনানি শেষে আদালত এর কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত হাইকোর্টে

প্রকাশের সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬