রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 109

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদল থেকে বহিষ্কৃত মাহবুব আলম নামে এক নেতা। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বেলা দুইটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে নিজ বাড়িতে তিনি এ কাণ্ড ঘটান। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

মাহবুব আলম ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তবে বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ জুলাই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে দুটি বালতিতে দুধ নিয়ে বসে আছেন মাহবুব আলম। এক ব্যক্তি মগ দিয়ে তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন এবং পাশে তাঁর মা ও আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে মাহবুব আলম জানান, পরিবারের কথা বিবেচনা করেই তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সংগঠনে তার কোনো পদ-পদবি না থাকায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর সুযোগ নেই, তবে দল বা কোনো ব্যক্তির প্রতি তাঁর কোনো ক্ষোভ বা অভিমান নেই।

অন্যদিকে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলমকে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। তার মতে, এভাবে প্রদর্শনী করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া মোটেও ঠিক হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

প্রকাশের সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬