Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 58

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিন মতিউর রহমানের জামিন আবেদনও নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, মতিউর রহমান প্রায় ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগপত্র অনুমোদন করে।

চার্জশিটে উল্লেখ করা হয়, তিনি সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদ গোপন করেছেন। পাশাপাশি সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের একটি খামার থেকে ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। সেই ঘটনার পর থেকেই ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিত হন মতিউর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

প্রকাশের সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬