Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 19

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২ আগস্ট) নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তার প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার আগে দোয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, সবার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এক নয়। তাই প্রত্যেকে নিজ নিজ বিশেষজ্ঞতার জায়গা থেকে রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালন করবেন। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের মানুষ চায় নিয়োগের ভিত্তি হোক সততা, কর্মদক্ষতা, জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেম। তার বিশ্বাস, সরকার ও রাষ্ট্রপতি এসব বিষয় বিবেচনায় রেখেই নিয়োগ দিয়েছেন।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দায়িত্ব শুধু সরকারের পক্ষে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের প্রতিটি নাগরিকই এই কার্যালয়ের সেবাগ্রহীতা। তাই জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে একাংশের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, এত বড় দপ্তরে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। প্রয়োজন বিবেচনা করেই বর্তমান সরকার ও রাষ্ট্রপতি ডিএজি ও এএজি নিয়োগ দিয়েছেন। যারা এবার নিয়োগ পাননি, তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়োগকারী কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

প্রকাশের সময় : ১২:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬