Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়: মাহমুদা মিতু মস্তিষ্কের অর্ধেক অপসারণের পরও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ক্রিস্টিনা খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি, ম্যানেজার বললেন ‘গলে যাওয়ার কথা ছিল’ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: এস এম জিলানী ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল

পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 18

চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই, এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১ আগস্ট) ঢাকার ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা, অল্প বয়সে বিয়ে এবং সঠিকভাবে মাতৃদুগ্ধ না দেয়ার কারণেই শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। শুধু দিবস পালন নয়, সারা বছর গ্রাম পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা হাইয়েস্ট প্রোটিন। এখন বেবিদের বঞ্চিত করছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে। শাল দুধ দেওয়া হয় না।

তিনি বলেন, আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই। এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই শুধু চিকিৎসা নয়, সচেতনতা বাড়িয়ে প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে। তা না হলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

মন্ত্রী বলেন, বাচ্চা হলে মায়ের কাছ থেকে নিয়ে এসে অন্য বেডে শোয়ায় দেয়। কেন? আগে তো বাচ্চা হলে মায়ের বুকের কাছে শোয়ায় রাখতো। মায়ের জন্য এটা শান্তির। সন্তানের জন্য ভালোবাসা। ওই শিশু বুঝতো যে, আমি আমার মায়ের পাশে আছি। কী সুন্দর ব্যবস্থা। আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, ঠিক আমাদের মাতৃ শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমরা মডার্ন হয়ে গেছি। আর সে মডার্নের কারণে যদি গভীরভাবে চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, ব্রেস্ট ক্যানসার, ওভারি ক্যানসার, ইউটেরাস ক্যানসার, লাঙ ক্যানসার, লিভার ক্যানসার, কিডনি নষ্ট হয়ে যাওয়া বিভিন্নভাবে, থ্যালাসিমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, আমাদেরকে বিব্রত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬