Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 77

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী দাবি করেছেন, টানা ১৭ বছর ক্ষমতায় থাকা সরকার লুটপাটের মাধ্যমে বাংলাদেশ থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এস এম জিলানী বলেন, ‘আপনারা জানেন, ১৭ বছর একটি সরকার ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট করে বাংলাদেশ থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতির বিষয়ে মন্তব্য করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। ‘একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হয়, তাহলে অন্য নেতাদের কী অবস্থা—তা সহজেই অনুমান করা যায়,’ বলেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকার সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু করেছে। পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি সংসদে যেতে পারলে তাদের অধিকার নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সংসদে গিয়ে সে বিষয়ে কথা বলেছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা ও হাজরাবাড়ি গ্রামের বিভিন্ন সনাতন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: এস এম জিলানী

প্রকাশের সময় : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬