Dhaka ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: এস এম জিলানী ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল চট্টগ্রাম বন্দর; ১৮ দিনে তিন জাহাজে জলদস্যুর হানা, ১০ কোটি টাকার সামগ্রী লুট কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি শিক্ষিকার মৃত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 28

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ব্যক্তিগত কারণে বর্তমানে তারা সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, ‘এই মুহূর্ত থেকে আমরা আর দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতা করব না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তারা তাদের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

প্রকাশের সময় : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬