Dhaka ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলচেষ্টার অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ রাজবাড়ী পোস্ট অফিসে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা ১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এনসিপি ওপর হামলাকে ‘ডিপ পাওয়ার’ বলে তোপের মুখে শিবিরের সাবেক সভাপতি

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 8

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ছাড়া দলটি দেশের যে কোনো স্থানে গেলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে অন্য সব ক্ষেত্রে এনসিপিকে সহযোগিতা করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, সম্প্রতি ঝিনাইদহে এসে এনসিপির কয়েকজন নেতা, বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ, স্থানীয়দের উদ্দেশে আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য জেলার মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, আপনারা বিরোধী দলে আছেন। রাজনীতি করছেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা যেখানেই রাজনৈতিক কর্মসূচি পালন করুন, অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে সঙ্গে নেবেন না। বিএনপির পক্ষ থেকে অন্য সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করা হবে।

এনসিপির নেতাদের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি যেভাবে কথা বলছেন তা ঠিক না। প্রধানমন্ত্রী সহনশীল, আন্তরিক ও বিনয়ী। বিরোধী দলের নেতাদের প্রধানমন্ত্রীর আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও বক্তব্য দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান

প্রকাশের সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬