Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 57

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাসির উদ্দীন (৫৯) উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (ইউপি সদস্য) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাগআচড়া-নাভারণ-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতিও ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নাসির উদ্দীন নিজ এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬