Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 108

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তারা উভয়েই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা।

ধামইরহাট থানা পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬