Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল ধামইরহাটে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় পুলিশ সুপারের সঙ্গে সদর থানা ও ডিবি পুলিশের মতবিনিময় সভা পাংশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় : হাইকোর্ট ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা : আইনমন্ত্রী আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 20

রাজবাড়ীর পাংশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পাংশা মডেল থানার উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিবাহের কুফল, মাদক প্রতিরোধ ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, একটি দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে বাল্যবিবাহ শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করার পাশাপাশি অল্প বয়সে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি বা গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। ভুয়া তথ্য প্রচার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও হয়রানি থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধ, মাদক ব্যবসা, বাল্যবিবাহ কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ওসি শেখ মঈনুল ইসলাম তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাংশা মডেল থানা সবসময় পাশে থাকবে। আইনগত সহায়তা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে ভয় না পেয়ে পুলিশের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা, আইন সম্পর্কে সচেতনতা এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ওসির

প্রকাশের সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬