Dhaka ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮, আশ্রয়কেন্দ্রে ৯ হাজার মানুষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 67

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পের পর কাশিমার একটি শপিংমলের দ্বিতীয় তলার অংশ ধসে পড়ে। প্রায় এক ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে কয়েকজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এটি গ্যাস বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে ভূমিকম্পে বাস্তুচ্যুত প্রায় ৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে তীব্র গরমের কারণে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কুমামোতো অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। হিটস্ট্রোক এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যবহারের জন্য ৩০০টি এয়ার কন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ১৫০টি সরাসরি আশ্রয়কেন্দ্রে স্থাপন করা হবে।

ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। এছাড়া মূল ভূমিকম্পের পর ১০০টির বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। নতুন করে কম্পনের আশঙ্কায় অনেক বাসিন্দা নিজ নিজ গাড়িতেই রাত কাটাচ্ছেন।

অন্যদিকে কুমামোতোর একটি নিপ্পন পেপার কারখানার একটি অংশ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ভবনে আটকে পড়া ১১ জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কুমামোতোসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক ৭৫ বছর বয়সী বাসিন্দা জানান, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প তিনি আগে কখনো দেখেননি।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮, আশ্রয়কেন্দ্রে ৯ হাজার মানুষ

প্রকাশের সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬