Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 71

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন রায় (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়মুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের ভেড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিলন রায়কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মিলন রায় পত্নীতলা উপজেলার দিবর ধোয়াপাড়া গ্রামের মৃত রামকমল রায়ের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক

প্রকাশের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬