Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

নওগাঁর মহাদেবপুরে ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ১৮ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 80

নওগাঁর মহাদেবপুর থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত ১২ জন আসামি, ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজনকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মোট ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে মহাদেবপুর থানার এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মহাদেবপুরে ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ১৮ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬