Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 64

ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাফ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)।

পুলিশ জানায়, রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আড়পাড়ায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ হোসেন জানান, এএসআই আশরাফুল আলম, এএসআই প্রমথ শিকদার, এএসআই শিমুল শিকদার, কনস্টেবল রুমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির সময় ওই দম্পতিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, বাকেল মোল্লা ওরফে বাপ্পির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬