Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কালুখালীর কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 87

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। পরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতু অতিক্রম করার সময় সেতুর সঙ্গে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাজবাড়ী স্টেশনে পৌঁছে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলসেতুতে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দুইটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ রোববার (২৬ জুলাই) একই স্থানে আবারও এক অজ্ঞাত যুবকের প্রাণহানির ঘটনা ঘটল। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। স্থানীয়রা সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬