Dhaka ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনহা মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 8

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি-সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (২৫ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে চালানো হামলাকে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছে হুথি প্রশাসন। তাদের দাবি, এই হামলার জন্য সৌদি আরবকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের তথ্য অনুযায়ী, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোদাইদাহ বন্দর উত্তর ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি লোহিত সাগরে জাহাজে হামলার জন্য হুথিদের দায়ী করে বলেন, গোষ্ঠীটি শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। তাদের দাবি, জাহাজগুলো ঘোষিত নৌ-অবরোধ অমান্য করেছিল। ২০ জুলাই থেকে লোহিত সাগরের ওই নৌপথে অবরোধ কার্যকর করেছে হুথিরা। এর আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬