Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের সঙ্গে মতবিনিময় মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কাটার অভিযোগ, স্ত্রী শিকলবন্দি সরকারি বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় করলেন এমপি জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ছত্রভঙ্গ করল দিল্লি পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 14

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পার্লামেন্ট অভিমুখে পূর্বঘোষিত পদযাত্রা পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

সোমবার সকালে জন্তর মন্তর এলাকা থেকে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে অনশনে রয়েছেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক, যিনি বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবারের কর্মসূচি ঘিরে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। রোববার থেকেই রাজধানীতে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়। পাশাপাশি জলকামান প্রস্তুত রাখা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়।

পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের জানানো হয়েছিল, জন্তর মন্তরের নির্ধারিত বিক্ষোভস্থল ছাড়া অন্য কোথাও জমায়েত বা মিছিল করা যাবে না। তবে অনুমতি না পেলেও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ককরোচ জনতা পার্টি। পদযাত্রা শুরু হতেই পুলিশ তা প্রতিহত করে ছত্রভঙ্গ করে দেয়।

দিল্লি প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও মাঠে ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ছত্রভঙ্গ করল দিল্লি পুলিশ

প্রকাশের সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬