Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 80

হরমুজ প্রণালিতে সব ধরনের সামুদ্রিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর একটি সূত্র।

রোববার (১৯ জুলাই) ইরানের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপ চলতে থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে এবং কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে না। সূত্রটির দাবি, বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

আইআরজিসির ওই সূত্র আরও দাবি করে, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোকে প্রতিহত করে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবাহিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৮:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬