Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ কালীগঞ্জে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ মেসিকে রুখতে কী পরিকল্পনা ইংল্যান্ডের? দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়ন মন্ত্রী পদ্মার এক পাঙাশ ৩৩ হাজারে বিক্রি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি পরিবারের নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 14

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার বিতর্কের মুখে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলেন বাংলাদেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

‘We are the broiler generation: Insulted by words, United by purpose’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে সন্ধ্য সাড়ে ৬টা পর্যন্ত ২ হাজার ৩০০ জন ফলোয়ার যুক্ত হয়েছে। এ ছাড়া পেজটিতে ‘They called us Broiler Chicken, We became a Movement’ স্লোগানও দেখা গেছে।

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এই ব্যঙ্গাত্মক ও অভিনব ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ হয়।

টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে।

বিকেল থেকে পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করছে জেড জেনারেশন।

অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে।

এদিকে সারা দিন আন্দোলনের পর শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল (১৩ জুলাই) অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। একই সঙ্গে আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। প্রশ্নপত্রের মানদণ্ডও অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

প্রকাশের সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬