Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 71

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং দেশের জনগণের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে মালদ্বীপ গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, যাদের প্রিয়জন হারিয়েছেন এবং যাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা রইল।

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা, সাহস ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে সমবেদনা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬