Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 63

ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভোরে পরিচালিত ওই হামলায় নিহত ব্যক্তি স্থাপনাটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রদেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, জরুরি সেবা ও চিকিৎসা দল আহতদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

এদিকে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালির কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, দ্বীপটিতে ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এসব হামলা সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এবং সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানো হয়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

প্রকাশের সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬