Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

মারা গেছেন কাতারের সাবেক আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 16

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

তার মৃত্যুতে কাতারে সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি প্রতিষ্ঠান ও জনসেবামূলক সংস্থার কার্যক্রম স্থগিত থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। একই সময়ে কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তৃত করে।

তার নেতৃত্বে কাতার বৈশ্বিক বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করে।

বিশ্লেষকদের মতে, আধুনিক কাতার গড়ে তোলার অন্যতম প্রধান স্থপতি ছিলেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে তার সময়ের উন্নয়নযাত্রা বিশ্বজুড়ে আরও বেশি আলোচিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মারা গেছেন কাতারের সাবেক আমির

প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬