Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 13

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।

তিনি জানান, এবার পরীক্ষায় মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশ নেয়। নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৃত্তি পরীক্ষার ফলাফল আপলোড শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ফলাফল আপলোড সম্পন্ন হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

প্রকাশের সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬