Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়ে রেখেছি : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 60

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাকে হত্যা করলে কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে তিনি আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন।

শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি ইরান ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছিল বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের হত্যার তালিকায় রয়েছেন। তার ভাষায়, ‘যদি আমার কিছু হয়, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

ট্রাম্প আরও দাবি করেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতায় নতুন কোনো তথ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের এক নম্বর লক্ষ্যবস্তু। একই সঙ্গে তিনি বলেন, ‘আমি আজ আছি, কাল নাও থাকতে পারি।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়ে রেখেছি : ট্রাম্প

প্রকাশের সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬