Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সদর থানার অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মৌমিতা পরিবহনের ৬ বাস আটক কালীগঞ্জে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারিরা মাহি ছাড়াও যাদের উত্ত্যক্ত করতেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ মহাখালীতে পুরুষাঙ্গ কর্তনের পর যুবকের মৃত্যু, পরকীয়া প্রেমিকা আটক এইচএসসির প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্রে হুলুস্থুল, দলবেঁধে হামলা-ভাঙচুর স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ কোটচাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল বাস, নিহত ৫ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

তেল সংকটে কিউবাজুড়ে লোডশেডিং

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 11

জ্বালানি সংকটের কারণে কিউবাজুড়ে আবারও দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এমন ঘটনা।

শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ গ্রিডে সমস্যা দেখা দিলে পুরো দ্বীপ অন্ধকারে ডুবে যায়।

রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, চলতি বছরে এটি চতুর্থ দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট। মার্চ মাসেও দুইবার একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিউবার পুরোনো বিদ্যুৎ অবকাঠামো এবং তীব্র জ্বালানি সংকটকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে কিউবার বিদেশি তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, কিউবা নিজস্ব উৎপাদনের মাধ্যমে মোট তেলের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করে, বাকি অংশ আমদানিনির্ভর।

মানবাধিকার বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট অব্যাহত থাকলে পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেল সংকটে কিউবাজুড়ে লোডশেডিং

প্রকাশের সময় : ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬