Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 74

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। শুক্রবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

প্রকাশের সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬