Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 85

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সারাদেশের ন্যায় অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

পাংশা মহিলা কলেজ কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে পাংশা সরকারি কলেজের তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি শনাক্ত করলে তাদের পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

পাংশা মহিলা কলেজের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের সময় পাংশা সরকারি কলেজের তিন শিক্ষার্থী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়েন। পরে বিধি অনুযায়ী তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬