Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 115

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ (বিআর-১০, ব্রি ধান-৩৯, ৪৯, ৭৫, ৮৭, ৯০, ৯৩, ১০৩ এবং বিনা-৭ ও বিনা-১৭), ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খরিপ মৌসুমে ধান উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এ সময় কৃষকেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

প্রকাশের সময় : ০৭:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬