Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নওগাঁ ডিবির অভিযানে ১৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 168

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিপুল পরিমাণ চোলাই মদ ভাংগারিপট্টি এলাকায় আনা হচ্ছে। পরে ননিয়াপট্টি এলাকার ভাংগারিপট্টিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

রাত সাড়ে ১২টার দিকে কাজল ভাংগারির দোকানের সামনে একটি অটোরিকশা থামানো হলে তাতে থাকা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে উপস্থিত লোকজনের সামনে বস্তা তল্লাশি করে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৭১টি বোতলে মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লছির উদ্দিন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের অহির উদ্দিনের ছেলে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ ডিবির অভিযানে ১৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৭:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬