Dhaka ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 91

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত ‘বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ শীর্ষক ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) আরডিএ গোপালগঞ্জ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন দুই হাজার শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবী, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার পরিচালক মো. ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন, পরিচালক (প্রশাসন) খালিদ আওরঙ্গজেব, পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) মো. শফিকুল রশিদ, পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ড. মাকসুদ আলম খান, যুগ্ম পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক, আ. গনি মিনা, উপপরিচালক মোর্শেদ হাসান মোস্তফাসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

পরে প্রধান অতিথি আরডিএ, বগুড়া থেকে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ৩০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং পতিত জমিতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে জাতীয় সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬