Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 153

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, “ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। কালীগঞ্জে এ ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।”

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টু, বাবুল আক্তার, মাহবুবুর রহমান মিলন, মুন্সি কামরুল ইসলাম, সোহরাব হোসেন রাজু, আজিজুল ইসলাম লস্কর, শাজাহান আলী খোকন ও জাহাঙ্গীর আলম।

বক্তারা অভিযোগ করে বলেন, জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে নেতারা বলেন, জনগণের হারানো গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। স্বৈরাচারের দোসরদের যেকোনো সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬