সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 113

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শেষে দেলোয়ার হোসেনের স্নাতক ও স্নাতকোত্তর সনদ বাতিল করে। একই ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি লেগুনা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬