Dhaka ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৪ মাদকসেবী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 90

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নিয়ামতপুর থানা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের বিমল চন্দ্র রবিদাস (৪০), নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের রশিদ রবিদাস (৫৫), শ্রীমন্তপুর বালুচাপাড়া গ্রামের নিপেন রবিদাস (৫০) এবং অরুণ রবিদাস (৪০)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নিয়ামতপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৪ মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬