Dhaka ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 83

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া এলাকার বাগুড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব হোসেন বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস পুলিশ দল বাগুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজিব হোসেনের বাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের সময় : ১২:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬