Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 8

ঝিনাইদহের কালীগঞ্জে উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেলাই মেশিন, ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন ও ফুটবল।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবু তালিব বলেন, “তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা, আধুনিক কৃষির প্রসার এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই সামগ্রীগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে।”

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন, কৃষকদের শ্রম লাঘব ও আধুনিক উপায়ে ফসল সুরক্ষার জন্য ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন এবং যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

উপকরণ হাতে পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির আমেজ দেখা গেছে। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬