Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মহাদেবপুরে নতুন থানা ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 159

নওগাঁর মহাদেবপুরে নতুন থানা ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) মহাদেবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আধুনিক ও উন্নত থানা ভবন জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করে অপরাধ দমন ও সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে নতুন থানা ভবন উদ্বোধনকে মহাদেবপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে এর মাধ্যমে পুলিশি সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে নতুন থানা ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬