Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পাংশায় গুল ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 93

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুধিবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে একটি গুল ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, মো. শামসুল আলমের মালিকানাধীন এ কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর তামাকপাতা ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে গুল উৎপাদন করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিটিতে অসহায় ও নিম্নআয়ের বহু নারী অল্প মজুরিতে কাজ করেন। তাদের অনেকেই শিশু সন্তানদের সঙ্গে নিয়ে কারখানায় আসেন। ফলে তামাক ও রাসায়নিক পদার্থের সংস্পর্শে থেকে শিশুদের স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়দের মতে, জনবহুল এলাকায় এ ধরনের কারখানা পরিচালনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকা সত্ত্বেও প্রভাব ও অর্থের জোরে কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার আব্দুস সালাম বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। ছাড়পত্র না থাকলে কি ফ্যাক্টরি চালানো সম্ভব?”

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পাংশা এলাকায় পরিচালিত ওই গুল ফ্যাক্টরির নামে কোনো পরিবেশগত ছাড়পত্র নেই।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক জানান, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর হতে তথ্য নেয়া হবে। পরিবেশ অধিদপ্তরের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ অভিযোগের বিষয়ে কারখানার মালিক মো. শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পাংশায় গুল ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ

প্রকাশের সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬