Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 87

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় বৃদ্ধের গায়ে একটি শার্ট এবং পরনে চেক লুঙ্গি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬