Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে নওগাঁ-আত্রাই-নাটোর সড়ক পরিদর্শনে পুলিশ সুপার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 27

নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে রাত্রীকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গভীর রাতে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় রানীনগর, আত্রাই ও নাটোর আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কে অপরাধ প্রতিরোধ, যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে পুলিশ সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নাগরিকদের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ—

নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮
অফিসার ইনচার্জ, আত্রাই থানা: ০১৩২০-১২৩৬৪২
অফিসার ইনচার্জ, রানীনগর থানা: ০১৩২০-১২৩৬১৬

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের সহযোগিতায় সড়কে অপরাধ দমন এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গভীর রাতে নওগাঁ-আত্রাই-নাটোর সড়ক পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬