Dhaka ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 26

নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটাল নজরদারি জোরদারের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। এ লক্ষ্যে সোমবার (১৫ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সুধীজন, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী করা।

তিনি বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই-সক্ষম সিসিটিভি ব্যবস্থা চালু হলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় স্থাপিত ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও অস্বাভাবিক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, এই প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংঘটনের আগে কিংবা পরে ভিডিও ফুটেজ দ্রুত বিশ্লেষণ করা যাবে, যা তদন্ত কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে এআই-ভিত্তিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারগণ, সদর থানার ওসি, বিভিন্ন ব্যবসায়ী, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি স্মার্ট, নিরাপদ ও আধুনিক নওগাঁ গড়ে তুলতে তারা জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রযুক্তির সঠিক ব্যবহার, জনসচেতনতা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নওগাঁকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬